পোস্টগুলি

এপ্রিল, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাগুরায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা, ৩০ এপ্রিল ঃ মাগুরা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলি আজ সোমবার দুপুরে মাগুরা শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশের আয়োজন করে। ট্রাফিক আইল্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য ডাঃ এম.এস আকবর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আলতাফ হোসেন প্রমুখ। বক্তাগণ অভিযোগ করেন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি ইলিয়াস আলীর নাটক সৃষ্টি করে দেশে অরাজগতা সৃষ্টি করছে। হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

মাগুরায় কিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

মাগুরা, ৩০ এপ্রিল ঃ মাগুরা শহরের সদর হাসপাতাল পাড়ায় অবিস্থত সাগরিকা কিনিকে ডা. শ্যামল কুমার বিশ্বাস নামে এক চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় মাগুরার সিভিল সার্জন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোঃ মঞ্জুরুর রহমান। অপর দুই সদস্য হচ্ছেন সদর হাসপাতালের আর এমও ডা. আব্দুস সালাম ও গাইনী কনসালটেন্ট ডা. সামছুন্নাহার লাইজু। আজ সোমবার তদন্ত কমিটির প্রধান ডা. শেখ মঞ্জুরুর রহমান তদন্ত কমিটি গঠনের কথা স্বিকার করে জানান, ৩ সদস্যের তদন্ত কমিটির গঠিত হয়েছে। সিভিল সার্জন মাগুরা তদন্ত কমিটি গঠনের চিঠি তারা পেয়েছেন। আগামী ১০ কার্যাদিবসের মধ্যে তারা তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন। তিনি আরো জানান, সমস্ত ইনসিডেন্ট তদন্ত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত সাগরিকা কিনিকে চিকিৎসক ডা. শ্যামল কুমার বিশ্বাসের ভুল অপারেশনে রোগীনী রিমা খাতুনের মৃত্যু হয়। এর পর ডা. শ্যামল কুমার ও কিনিক মালিক মোহিতোষ কুমার পালিয়ে যান। অভিযোগ রয়েছে অপারেশন করার সময় সেখানে অজ্ঞান ডাক্তার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলনা। ডা. শ্য...

মাগুরায় কিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাপ ছেলে মৃত্যু

মাগুরা প্রতিনিধি:: মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে সেমাবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাপ ছেলের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে পিতা আব্দুল আউয়াল (৬৫) ও মিন্টু (১৮)।     এলাকাবাসী ও শ্রীপুর থানা পুলিশ জানায়, রবি বার রাতে ঝড়ে বাতাশে মৃত আব্দুল আওয়ালের বাড়ির একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর ভেঙ্গে পড়ে। সোমবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল তার ছেলে মিন্টুকে নিয়ে বাড়ির পাশে বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়া সুপারি গাছ সরাতে যান। এসময় উভয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।     শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, মৃত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালকে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।     বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা সংসদর পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। ওদিকে শ্রীপুরের বরিশাট গ্রামে মুক্তিযোদ্ধা আউয়ালের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।