মাগুরায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা, ৩০ এপ্রিল ঃ মাগুরা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলি আজ সোমবার দুপুরে মাগুরা শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশের আয়োজন করে। ট্রাফিক আইল্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য ডাঃ এম.এস আকবর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আলতাফ হোসেন প্রমুখ। বক্তাগণ অভিযোগ করেন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি ইলিয়াস আলীর নাটক সৃষ্টি করে দেশে অরাজগতা সৃষ্টি করছে। হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাপ ছেলে মৃত্যু

মাগুরায় কিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন