শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাপ ছেলে মৃত্যু

মাগুরা প্রতিনিধি:: মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে সেমাবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাপ ছেলের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে পিতা আব্দুল আউয়াল (৬৫) ও মিন্টু (১৮)।
    এলাকাবাসী ও শ্রীপুর থানা পুলিশ জানায়, রবি বার রাতে ঝড়ে বাতাশে মৃত আব্দুল আওয়ালের বাড়ির একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর ভেঙ্গে পড়ে। সোমবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল তার ছেলে মিন্টুকে নিয়ে বাড়ির পাশে বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়া সুপারি গাছ সরাতে যান। এসময় উভয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, মৃত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালকে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
    বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা সংসদর পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। ওদিকে শ্রীপুরের বরিশাট গ্রামে মুক্তিযোদ্ধা আউয়ালের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাগুরায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় কিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন