মাগুরায় কিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
মাগুরা, ৩০ এপ্রিল ঃ মাগুরা শহরের সদর হাসপাতাল পাড়ায় অবিস্থত সাগরিকা কিনিকে ডা. শ্যামল কুমার বিশ্বাস নামে এক চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনীর মৃত্যুর ঘটনায় মাগুরার সিভিল সার্জন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোঃ মঞ্জুরুর রহমান। অপর দুই সদস্য হচ্ছেন সদর হাসপাতালের আর এমও ডা. আব্দুস সালাম ও গাইনী কনসালটেন্ট ডা. সামছুন্নাহার লাইজু। আজ সোমবার তদন্ত কমিটির প্রধান ডা. শেখ মঞ্জুরুর রহমান তদন্ত কমিটি গঠনের কথা স্বিকার করে জানান, ৩ সদস্যের তদন্ত কমিটির গঠিত হয়েছে। সিভিল সার্জন মাগুরা তদন্ত কমিটি গঠনের চিঠি তারা পেয়েছেন। আগামী ১০ কার্যাদিবসের মধ্যে তারা তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন। তিনি আরো জানান, সমস্ত ইনসিডেন্ট তদন্ত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত সাগরিকা কিনিকে চিকিৎসক ডা. শ্যামল কুমার বিশ্বাসের ভুল অপারেশনে রোগীনী রিমা খাতুনের মৃত্যু হয়। এর পর ডা. শ্যামল কুমার ও কিনিক মালিক মোহিতোষ কুমার পালিয়ে যান। অভিযোগ রয়েছে অপারেশন করার সময় সেখানে অজ্ঞান ডাক্তার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলনা। ডা. শ্যামল কুমার বিশ্বাস একজন এ্যানস্থলজিষ্ট। কিনিকটি যে দিন চালু করা হয় তার পরের দিনই চিকিৎসকের ভুল অপারেশনে রোগীনির মৃত্যু হয়। রোগীনীর বাড়ি মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া গ্রামে। এরই প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য সিভিল সার্জন মাগুরা এই তদন্ত কমিটির গঠন করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন